শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপকারের মশক নিধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও লার্ভা ধ্বংসে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড পিপল অব চাঁপাইনবাবগঞ্জ অ্যামেলিওরেট রেসপন্স উপকার। সংগঠনটির উদ্যোগে শহরের নাখরাজপাড়াসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে স্যালাইন, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষায় ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

শুক্রবার( ২৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাখরাজপাড়ায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় ড্রেন ও জমে থাকা পানিতে লার্ভা ধ্বংসের ওষুধ স্প্রে করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে এলাকাবাসীকে সচেতন করা হয়।

আরও পড়ুন

চরমোনাইতে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

সংগঠনের উদ্যোক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ও ডেঙ্গু শনাক্তের প্রমাণ সাপেক্ষে আক্রান্তদের বিনামূল্যে নরমাল স্যালাইন, ১০টি খাবার স্যালাইন ও দুই পাতা নাপা দেওয়ার ঘোষণা দেন তারা। ডেঙ্গু পরীক্ষায়ও ছাড়ের ব্যবস্থা করা হবে।

বক্তারা বলেন, নিজেদের বাড়ি ও ড্রেন পরিষ্কার রাখার পাশাপাশি সরকারি ড্রেন নিয়মিত পরিষ্কার করতে হবে। পানি জমে থাকতে দেওয়া যাবে না। প্রশাসনের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন শহর গড়তেও কাজ করতে চান তারা। সমাজের কল্যাণে সংগঠনটির এ উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। এ সময় সংগঠনের সাংগঠনিক সদস্য সচিব তারিকুল ইসলাম মোল্লাসহ,আহবায়ক ওবায়দুল্লাহ, দোয়েল, সদস্য মঈনুদ্দীন সেন্টু, ইয়াজের আলী মিম, ডাঃ আতিক, ময়েজ উদ্দীন ও রাকিবুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: