শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

মাদারীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শিবচর পৌর শহরের মডেল মসজিদের নিচতলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মাদারীপুর-১ আসনের পরিচালক আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আঞ্চলিক টিমের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার নির্বাচন তদারককারী মাওলানা খলিলুর রহমান, মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান এবং শিবচর উপজেলা জামায়াতের আমির ও মাদারীপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মাহ ও দ্বীনের স্বার্থ রক্ষায় উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ২০২৪ সালের পরিবর্তনের ধারাবাহিকতায় দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ইসলামী দলগুলো এখন দ্বীনি কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ পাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত।

বক্তারা উল্লেখ করেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠনে সততা, যোগ্যতা ও ঈমানদারীসম্পন্ন ইসলামপন্থি নেতৃত্ব প্রয়োজন। জাতীয় সংসদে আলেম-ওলামা, ইমাম-খতীব, হাফেজে কুরআনসহ দ্বীনি ব্যক্তিত্বদের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে দেশের জন্য তা হবে কল্যাণকর। সুদ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে তারা সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা সেক্রেটারি মো. ইউসুফ হাওলাদার, সহকারী সেক্রেটারি হাবিবুল্লাহ, শিবচর উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আল-আমিন, সেক্রেটারি মুজাহিদ তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার দাবি জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

মাদারীপুরজামায়াতে ইসলামী

শেয়ার করুন: