"সুন্দরবনে পর্যটন, বন করিবো সংরক্ষণ"

এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় "Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism" যার অর্থ "ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা"। "বিশ্ব পর্যটন দিবস" উপলক্ষে ট্যুর অপারেটর এ্যসোসিয়েশন অব সুন্দরবন (TOAS) এর পক্ষ থেকে রোববার (২৭ সেপ্টেম্বর)" বর্ণাঢ্য রিকশা র্যালির আয়োজন করা হয়।
এ বছর জেলা প্রশাসন ও টোয়াস একত্রে বর্ণাঢ্য রিকশা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালীটি নগরীর ৪ নং ঘাট লঞ্চঘাট থেকে শুরু হয়ে ডিসি অফিসের সাথে একত্রিত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। র্যালীতে ট্যুর অপারেটর এ্যসোসিয়েশন অব সুন্দরবন (TOAS) এর সম্মানীত সদস্যগণ অংশগ্রহণ করেন।
র্যালীতে টোয়াস এর পক্ষ থেকে সংগঠনের কার্যকরী-সভাপতি মোঃ আল-আমীন লিটন, শাহ জামান খান পপুল-সাধারণ সম্পাদক, মোঃ শাহেদী ইসলাম রকি-যুগ্ম-সাধারণ সম্পাদক, সাহেদ মোঃ ইমরান-কোষাধ্যক্ষ, শেখ আবীর ইমতিয়াজ-সাংগঠনিক সম্পাদক, কাজী মনজুর-উল-আলম-দপ্তর সম্পাদক, মোঃ আলমগীর হোসেন লালন, এস.এম. হাফিজুর রহমান লিপু, মোঃ শামস তিবরীজ রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ ফয়সাল সরদার, মোঃ মাফতুন আহমেদ, মোঃ আজম খান কনকসহ টোয়াস পরিবারের সদস্য মন্ডলী ও বিভিন্ন পর্যটকবাহী নৌযানের ষ্টাফগণ অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/ এনউব