শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় কিশোরকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা মহানগরীর হরিণটানা থানার আশি বিঘা কালভার্ট এলাকায় মনজুরুল (১৭) নামের এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনজুরুল ওই এলাকার খোকনের ছেলে। বুধবার (১৯ আগস্ট) মাগরিবের নামাজের ঠিক আগে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষে মনজুরুল কালভার্ট এলাকায় আসে। সে সময় তার বাবাও সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে পৌঁছে মনজুরুলকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

একপর্যায়ে তাকে লক্ষ্য করে পর পর ৩-৪ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চিংড়িতে জেলি, মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

হত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

হত্যা

শেয়ার করুন: