শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

রায়গঞ্জে ২০ হাত সড়কে চরম দুর্ভোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রায়গঞ্জে ২০ হাত সড়কে চরম দুর্ভোগ
রায়গঞ্জে ২০ হাত সড়কে চরম দুর্ভোগ

চারদিকে সড়ক সংস্কার হলেও মাঝখানের মাত্র ২০ হাত জায়গা পড়ে আছে বেহাল অবস্থায়। 

সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ চৌরাস্তায় দেড় বছর ধরে এমন দুরবস্থা চলছে। সড়কের ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলে সেসব গর্তে পানি জমে থাকে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি একটি ইজিবাইক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য, চৌরাস্তার আশপাশের সড়ক একাধিকবার সংস্কার করা হলেও মাঝের অংশটি সংস্কারের বাইরে রয়ে গেছে। অথচ এ পথ দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করেন। চৌরাস্তার কাছেই উপজেলা পরিষদ, রায়গঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। ফলে রোগী, তাঁদের স্বজন ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও।

পথচারী ফাহিম হাসান বলেন, চারপাশের সড়ক সংস্কার হলেও মাঝের অংশটি অবহেলিত। প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অটোরিকশাচালক আজিজুল ইসলাম বলেন, বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় সেগুলোর গভীরতা বোঝা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত জনভোগান্তি নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: