শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাত থেকে মৎস্য পদক ও স্বর্ণপদক পেলো নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ!

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদান ও মৎস্য খাতে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬ এর স্বর্ণপদক অর্জন করেছে নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান ও মৎস খামারী আলা উদ্দিন ফিসারিজ।

রবিবার (১৬ আগষ্ট) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এই পদক বিতরণ করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলা উদ্দিন এর হাতে এই সম্মাননা তুলে দেন।

‎​মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সঠিক সরবরাহ এবং আধুনিক মাছ চাষ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। 

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭.৬ হেক্টর জলমগ্ন এলাকায় গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ (১ কোটি ৯৮ লাখ) কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। ​খামারটিতে বর্তমানে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন মোট ৯৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

‎​উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, গুণগতমানের পোনা সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিষ্ঠানটিকে স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ব্যাংক চেক প্রদান করে।

আরও পড়ুন

জামালপুরে ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে

সংশ্লিষ্টদের মতে, এই জাতীয় স্বীকৃতি নোয়াখালী জেলার মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্য চাষ সম্প্রসারণে নতুন উদ্দীপনা ও গতির সঞ্চার করবে।

ভোরের আকাশ/রই
 

 

আলা উদ্দিন

শেয়ার করুন: