শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে পালাতে গিয়ে সাবেক এমপির ভাই হিসাম গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টপম্বর) ভোর পাঁচটার সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতার করা করে থানায় নেওয়া হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার খবর পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আশরাফুজ্জামান হিসামকে নিতে মাগুরা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশ দল আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে। ধারণা করা হচ্ছে, ব্যাগের মধ্যে তার পাসপোর্ট আছে।

ভোরের আকাশ/জাআ

সাবেক এমপিভারতগ্রেফতার

শেয়ার করুন: