শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনা: ভটভটির ধাক্কায় আশঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বকশীগঞ্জ উপজেলায় আবারও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আহত শিক্ষার্থীর নাম সাইমুন (১৬)। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় সাইমুনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে ভটভটি ও নসিমন চলাচল করছে। এর ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এনউব

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: