শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

ফুলবাড়ীয় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীয় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
ফুলবাড়ীয় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চুরির মাত্র চার দিনের মাথায় টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

এ ঘটনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মো. লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর '২৬ সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইস্তাবনগর দুলাল মার্কেটে হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি কালো রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন উচা বালুয়া গ্রামের মোঃ আয়নাল মিয়া (৩৬)। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী ফুলবাড়ী থানায় এফআইআর নং-১৫, জিআর নং-২২৬, ধারা-৩৭৯ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী ১৫ নভেম্বর একটি  মামলা দায়ের করেন।

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের লক্ষ্যে দিনাজপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং এসআই এস.এম. আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন ৭ নম্বর উতরাইল ইউনিয়নের ১ নং নুনাইচ গ্রামে জনৈক রুবেল মিয়ার মুরগির খামারের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ লুৎফর রহমান ওরফে লতিফুর রহমানকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে ফুলবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ফুলবাড়ী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, মোটরসাইকেলসহ মূল্যবান সম্পদ নিরাপদ রাখতে সবাইকে সচেতন হতে হবে। মোটরসাইকেল পার্কিংয়ের সময় অবশ্যই নিরাপদ ও সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত স্থান নির্বাচন করতে হবে এবং ভালো মানের অতিরিক্ত লক ব্যবহার করতে হবে। মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চাবি সাবধানে রাখতে হবে।

তিনি আরও আহ্বান জানান, এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা চুরি-ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে হবে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করলে অপরাধ দমন আরও সহজ হবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: