শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামেকে চুরি হওয়া ৪ হাজার টাকা উদ্ধার, আটক এক ব্যক্তি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে এক চোরকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে হাসপাতালের অপারেশন থিয়েটারের দ্বিতীয় তলার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোছাঃ সেরেনা খাতুনের কাছ থেকে ৪ হাজার টাকা চুরি করে পালানোর চেষ্টা করেন মোঃ রানা হোসেন (৩২)।

ঘটনার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী দায়িত্বরত আনসার টহল দলের কাছে সহযোগিতা চান। খবর পেয়ে আনসার সদস্য মোঃ সবুজ হোসেন ও মোঃ রাসেল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরে তার কাছ থেকে চুরি হওয়া ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত অর্থ ভুক্তভোগী মোছাঃ সেরেনা খাতুনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও প্রবন্ধ নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি

পরবর্তীতে আটক রানা হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল পুলিশ বক্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে আনসার সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসাররাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

শেয়ার করুন: