শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও প্রবন্ধ নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকলনে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, গণ-অভ্যুত্থানবিষয়ক গবেষণাধর্মী প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের জুলাইকেন্দ্রিক কর্মসূচির বিবরণ স্থান পাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের আগামী ২৭ জুলাই-এর মধ্যে লেখা ও কর্মসূচির বিবরণ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। এসব লেখা বাংলা ১২ পয়েন্ট SutonnyMJ ফন্টে টাইপ করে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

সংকলন প্রকাশের লক্ষ্যে কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, প্রক্টর এবং জনসংযোগ দপ্তরের পরিচালক সদস্য হিসেবে রয়েছেন।

এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ জুলাই স্যার এ এফ রহমান হল মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ মুক্তির মাস জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। একই সঙ্গে স্মরণ করা হয় ২০২৪ সালের ১৭ জুলাই স্যার এ এফ রহমান হল সন্ত্রাসমুক্ত হওয়ার ঘটনাও।

আরও পড়ুন

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ সভা, আলোচনা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।

এ ছাড়া হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ নামে একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি শামসুন নাহার হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, রোকেয়া হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, অমর একুশে হল, বিজয় একাত্তর হল, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছাত্রী নিবাস এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল নির্ধারিত সময়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

ভোরের আকাশ/জেআ

জুলাই গণ-অভ্যুত্থানজুলাই আন্দোলনঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: