শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে আশুলিয়ার গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু হানিফ রানা, যুগ্ম-আহবায়ক সিদ্দিকুর রহমান, শফিকুল ইসলাম, রুমান, সৈয়দ আরিফ, সদস্য জাকির হোসেন পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়াসহ আরও অনেকে।

ভোরের আকাশ/এসএইচ
 

আশুলিয়াখালেদা জিয়াকোরআন খতম

শেয়ার করুন: