শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই যুগ পর দৃশ্যমান প্রথম শ্রেণির শ্রীপুর পৌরসভার উন্নয়ন

শফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শিল্পনগরী শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার ২৫ বছর পর অবশেষে দৃশ্যমান হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়নের ছোঁয়া। দীর্ঘ সময়ের স্থবিরতা ও অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমান প্রশাসনের উদ্যোগে এখন চারপাশে চোখে পড়ছে পরিবর্তনের চিত্র—নতুন সড়ক, আলোকিত রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবায় গতিশীলতা।

২০০০ সালে ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করা শ্রীপুর ২০১৫ সালে উন্নীত হয় প্রথম শ্রেণির পৌরসভায়। অথচ দুই যুগ ধরে অবকাঠামোগত উন্নয়ন ছিল কাগজে কলমে। নাগরিক সেবা বঞ্চনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৌর প্রশাসন নিয়ে ছিল নানা বিতর্ক। শিল্পনগরী হিসেবে বিপুল রাজস্ব আদায় হলেও তা জনগণের উন্নয়নে প্রতিফলিত হয়নি কখনো।

কিন্তু ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপটে মেয়র বরখাস্তের পর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ পৌর প্রশাসকের দায়িত্ব নেন।এর পর থেকেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌর প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ভুয়া বিল ও ভাউচার বন্ধ করে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন।
বন্ধ করেন কোটেশনের নামে লুটপাট। নিজস্ব আয়ের টাকায় আগের দেনা পরিশোধের পাশাপাশি প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেন তিনি।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৪৭ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় মোট সড়কের দৈর্ঘ্য ১৭৮ কিলোমিটার। এর মধ্যে গত এক বছরে প্রায় ২০ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ১২ কিলোমিটার সলিং রাস্তা, ২ কিলোমিটার এইচবিবি সলিং রাস্তা, ২ কিলোমিটার আরসিসি রাস্তা এবং ২ কিলোমিটার ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৪০০ টিরও বেশি স্ট্রিটলাইট স্থাপনের মাধ্যমে এখন আলোকিত পুরো পৌর এলাকা।

কেওয়া খাদিজাতুল কেবরা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সততা আরা ইচ্ছা থাকলে দেশের জন্য কাজ করা সম্ভব তা দেখিয়েছেন শ্রীপুর পৌর প্রসাশক সজীব আহমেদ। একজন রাজনীতিবিদ দুই যুগে যা করতে পারেননি, একজন সরকারি কর্মকর্তা হয়ে এক বছরেই পৌর সভায় করেছেন দৃশ্যমান কাজ। এ জন্যে পৌর বাসী তাকে মনে রাখবে বহু বছর।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,“পৌরবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। নাগরিক সেবার মান বাড়াতে আমরা নিরলসভাবে কাজ করছি। তবে শ্রীপুরে জলাবদ্ধতা ও  বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বন বিভাগের অনুমতি না পাওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার প্লান্টে যাওয়ার রাস্তা তৈরি করা যাচ্ছে না। এ বিষয়ে ৯০ দিনের জন্য বন বিভাগের জমি ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে পৌর বর্জ্য ব্যবস্থাপনায় একটি মৌলিক পরিবর্তন আসবে। জলাবদ্ধতা নিরশনে কিছু বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এগুলার কাক শেষ হলে সুফল পাবে পৌরবাসী”।

বর্তমানে শ্রীপুর পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড শহরের চেহারা পাল্টে দিয়েছে। নাগরিক সুবিধা বাড়ছে, যোগাযোগব্যবস্থায় এসেছে গতি, বিশেষ করে শ্রীপুর চৌরাস্তার দীর্ঘদিনের যানজট এখন একেবারেই নেই। আর রাতের শ্রীপুর এখন ঝলমলে আলোয় উজ্জ্বল—প্রমাণ করছে, সততা ও দক্ষ নেতৃত্বে পরিবর্তন সম্ভব। পৌরসভার পাশাপাশি পুরো উপজেলা এখন উন্নয়নে জয়জয়কার। সবই সম্ভব হয়েছে একজন মানুষের সদিচ্ছায়।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুর পৌরসভাগাজীপুর

শেয়ার করুন: