শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

যমুনায় ডুবে যাওয়া নারী-শিশুর খোঁজ মেলেনি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
যমুনায় ডুবে যাওয়া নারী-শিশুর খোঁজ মেলেনি
যমুনায় ডুবে যাওয়া নারী-শিশুর খোঁজ মেলেনি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে ডুবে যাওয়া এক গর্ভবতী নারী ও এক শিশুর খোঁজ এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারীরা তাঁদের সন্ধান পাননি। এর আগে, বুধবার (১১ জুন) দুপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তাঁরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

নিখোঁজ দুইজন হলেন—বর্ষা খাতুন (২০), তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। অন্যজন লামিয়া খাতুন (১০)। তাঁরা দুজনেই একই গ্রামের বাসিন্দা। বর্ষার বাবার নাম মো. আব্দুল বয়াতী এবং লামিয়ার বাবার নাম মো. রাহেজ বয়াতী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাচামারা এলাকার যমুনা নদীতে পাঁচজন নারী ও শিশু একসঙ্গে গোসলে নামেন। হঠাৎ নদীতে সৃষ্ট স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদীতে খোঁজ চালান। পরে বিকেল ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তাঁরা। রাত আটটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালালেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এলাকার মানুষ শোক ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন।

ভোরের আকাশ/জাআ

নারী-শিশুরযমুনা

শেয়ার করুন: