ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল পত্নী

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুলের পক্ষে ভোট চান তার স্ত্রী রাহাত আরা বেগম।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে সকলেই ঐক্যবদ্ধ থাকি। আসন্ন নির্বাচনে আপনাদের অতি পরিচিত মানুষ আমার স্বামী মির্জা ফখরুল। তিনি বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন এগুলো আপনারা সকলেই জানেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের গর্ব। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটি হলো-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই এক হয়ে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আপনাদের ভোট বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গড়ার পরিকল্পনায় নারী সমাজকে আরও সংগঠিত ও সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বালিয়া ইউনিয়ন মহিলার দলের সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ