শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদরাসাছাত্রীকে ইভটিজিং-হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রীকে ইভটিজিং ও মারধর এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ইভটিজিং ও নারী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ইভটিজিং ও নারী হয়রানির বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে অনেক ছাত্রীকে শামিম আহাম্মেদসহ স্থানীয় বখাটেদের হয়রানি ও উত্ত্যক্তের শিকার হতে হয়। এতে শিক্ষার্থীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। অনেকের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইভটিজিং বন্ধে পরিবার, শিক্ষক, প্রশাসন ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সম্প্রতি শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ইভটিজিং ও মারধর এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা মেয়েরা কোথাও নিরাপদ নই—ইভটিজিং বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শিক্ষার্থীরা আরও বলেন, শুধু একটি ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না। ইভটিজিং প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

মাদরাসাছাত্রীকে ইভটিজিং

শেয়ার করুন: