শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার রাতে (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএ পন্টুনসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কনস্টেবল মো. জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করার পাশাপাশি তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে টহল শেষে নৌ পুলিশ সদস্যরা ফাঁড়িতে ফেরার সময় পন্টুনসংলগ্ন এলাকায় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

পরে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।

আরও পড়ুন

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শান্তকে (২২) গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/জেআ

পিরোজপুর

শেয়ার করুন: