শ্রীপুরে মাদক কারবারির বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারির বসতবাড়ি তে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে জনতা।এসময় বসত ঘরে কুপিয়ে ভাংচুর করে লুটপাট করেছ বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে পৌর সভার ৫ নং ওয়ার্ডে কেওয়া পুর্বখন্ড গ্রামে।
অভিযুক্ত মাদক কারবারি সোহাগ ঢালি ময়মনসিংহের পাগলা থানার পচাহার গ্রামের রিয়াজ উদ্দিন ঢালির পুত্র। সে কেওয়া পূর্বখন্ড গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছিলো।এলাকাবাসীর অভিযোগ সে প্রতিনিয়ত ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে। সম্প্রতি এলাকাবাসী ও স্কুলের ছাত্ররা তার বিরুদ্ধে মানববন্ধন করে।পুলিশ ব্যাবস্থা না নেওয়ায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বসতবাড়ি তে হামলা চালায়। ওই এলাকার প্রকৌশলী উজ্জ্বল জানান,দীর্ঘদিন ধরে সোহাগ এ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।পাশেই ওমেদ আলী হাইস্কুল।এলাকার যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে এই পদক্ষেপ নিতে হয়েছে।এসময় তার বাড়ী থেকে ৪১ পিছ ইয়াবা,দা, ছুরি উদ্ধার করা হয়েছে।
পার্শ্ববর্তী ওমেদ আলী হাইস্কুলের সভাপতি হাজী নুরুল হক জানান,এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে।তাকে বারবার বারন করা সত্যেও সে এ কাজ থেকে বিরত থাকেনি।তাই আজ এলাকাবাসী এ ঘটনা ঘটিয়াছে। সোহাগের স্ত্রী খাদিজা বলেন,আমার স্বামী মাদকাসক্ত, সে মাদক খায় কিন্তু বিক্রি করে না।সে যুবলীগ করতো।আমাদেরকে এলাকা ছাড়া করতে পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে তারা।আমার বসত ঘর কুপিয়ে তছনচ করে ফেলেছে।তারা ঘরে যানছিলো সবই নিয়া গেছে।একটা ছাগল ছিলো এটাও নিয়া গেছে।এই বৃষ্টির দিনে তিনটা সন্তান নিয়ে কোথায় থাকবো।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ নাসিম জানান,এঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার হবে।
ভোরের আকাশ/এনউব