শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় মাদকের ভয়াবহ বিস্তার, শহর থেকে গ্রামে মাদকের অভয়ারণ্য

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় মাদকের ভয়াবহ বিস্তার মহামারি আকার ধারণ করেছে। শহরের অলিগলি পেরিয়ে মাদকের এই মরণফাঁদ এখন ছড়িয়ে পড়েছে জেলার ছয়টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ প্রাণঘাতী টাপেন্টাডল ট্যাবলেটে সয়লাব পুরো এলাকা। এই পরিস্থিতিতে মাদক নির্মূলে প্রশাসনিক অভিযানের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব সদস্যের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ জনমনে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

শহর থেকে গ্রামে মাদকের অভয়ারণ্য অনুসন্ধানে জানা যায়, শহরের কুঠিপাড়া, থানাপাড়া, আমলাপাড়া, চর মিলপাড়া, চৌড়হাস, কালিশংকরপুর, মঙ্গলবাড়িয়া, যুগিয়া ও ছেউড়িয়া এলাকা বর্তমানে মাদকের প্রধান আখড়ায় পরিণত হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালানের মাধ্যমে এসব মাদক খুব সহজেই স্থানীয় খুচরা ব্যবসায়ীদের হাতে পৌঁছাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে। প্রতিবাদ করতে গিয়ে উল্টো নাজেহাল ও হুমকির শিকার হচ্ছেন সচেতন নাগরিকরা। সম্প্রতি চর মিলপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় একদল যুবককে মারধরের ঘটনাও ঘটেছে। প্রশাসন ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনকে তথ্য দিলেও অনেক সময় তা মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায়। ফলে প্রতিবাদ কারীরাই উল্টো বিপদের মুখে পড়ছেন। র‍্যাব, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালালেও মূল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের মতে, অনেক ক্ষেত্রে মাদক ব্যবসায়ীরা আইনি ফাঁকফোকর দিয়ে দ্রুত জামিন পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন দিন শেষ দেখা যায় মাদক নির্মূলের বড় অ্যাসিফমেন্ট আমাদেরও আছে, এই অ্যাসেফমেন্ট দিয়ে মাদক নির্মূল করা একটু কঠিন হবে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনের মতে, কেবল প্রশাসনিক অভিযান দিয়ে এই বিশাল মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কঠিন।

আরও পড়ুন

নোনা পানির আগ্রাসনে হুমকিতে মাতারবাড়ীর ঘরবাড়ি ও কৃষিজমি

তারা মাদক নির্মূলে পারিবারিক নজরদারি ও জোরালো সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন। গত দুই মাসে মাদকের বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন মে ও জুন মাসে মোট অভিযান ৩৭১ টি মামলা হয়েছে ২০০ আসামি হয়েছে ২০১ জন । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধেই ঘুষের অভিযোগ মাদকবিরোধী অভিযানে নিয়োজিত খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আব্বাস আলী নামের ওই সিপাহীর টাকা গোনার দুটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে তাকে ভেড়ামারা শহরের এক হোমিও চিকিৎসকের বাড়িতে এবং অন্যটিতে মাদক মামলার এক আসামির বাবার বাড়িতে বসে টাকা গ্রহণ করতে দেখা যায়। এবিষয়ে পুনরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখছি। প্রশাসনের এই অসামাজিক কর্মকান্ডে সচেতন মহলের উদ্বেগমাদকের অবাধ বিস্তারে ভবিষ্যৎ প্রজন্ম এক গভীর সংকটের মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং দপ্তরের ভেতর ঘাপটি মেরে থাকা অসাধু চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। দ্রুত কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ ও সামাজিক সম্পৃক্ততা না থাকলে কুষ্টিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।

ভোরের আকাশ/এনউব

অভয়ারণ্য

শেয়ার করুন: