শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান আসামি সম্রাটের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে মা'থা উদ্ধারের জন্য কাজ করছেন ডুবরি দল।
প্রধান আসামি সম্রাটের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে মা'থা উদ্ধারের জন্য কাজ করছেন ডুবরি দল।

পিরোজপুরের নেছারাবাদ ( স্বরূপকাঠি) উপজেলার সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার হওয়া মাথা'বিহীন লাশ'টির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাস (৪৫)।

শনিবার (১৪ মার্চ) বিকেলে তাঁর স্বজনেরা এসে লা'শ শনাক্ত করেন। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত নি'হত গোপাল চন্দ্র দাসের মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল সংলগ্ন সন্ধ্যা নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নি'হত গোপাল চন্দ্র দাস বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সম্রাট ও মো. রাজু নামে দুই সন্দেহভাজন ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে তাঁদের মধ্যে সম্রাটকে আটক করা হয়েছে। গোপালের পরিবার জানিয়েছে, তিনজনই পরস্পরের বন্ধু ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর পাড় থেকে মাথা'বিহীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লা'শ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, লোমহর্ষক এই হত্যা'কাণ্ডের তদন্তে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেখানে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র এবং সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায়, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের মোটরসাইকেলে তিন ব্যক্তি মামুন মিয়ার ইটভাটার ভেতরে প্রবেশ করেন। পরে ৩টা ২৭ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত সেখান থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর ইট ভাটার এক কর্মচারী নদীর পাড়ে গিয়ে মাথা'বিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, হ'ত্যার রহস্য উদঘাটন ও পলাতক অন্যদের গ্রে'প্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: