শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুসংবাদ শুনে ছেলেরও মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুর খবর শোনার মাত্র ১০ মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছেলের। একসঙ্গে মা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চুয়াডাঙ্গা জুড়ে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত মা-ছেলে হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) ও সাইফুল ইসলাম (৪০)।

স্বজনরা জানান, বিকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাত পেলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যুর সংবাদ শোনামাত্র হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মুহূর্তেই হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের ছায়া।

পরে মা-ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় বাগানপাড়ার নিজ বাড়িতে। সেখানে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।

ভোরের আকাশ/মো.আ.

হৃদরোগমাছেলেখুলনামৃত্যু

শেয়ার করুন: