শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ নাফ নদীতে বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও সীমান্ত ঘেঁষা এলাকাজুড়ে আন্তঃসীমান্ত অপরাধ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। টানা ১৪৪ ঘণ্টায় ছয়টি বিশেষ অভিযানে ব্যাটালিয়নটি উদ্ধার করেছে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা এবং গ্রেপ্তার করেছে ১০ জনকে।

বিজিবি জানায়, ২৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিতে নাফ নদী হয়ে দুইজনকে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যায় বিজিবির নৌ-টহল দল। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি পলিথিন প্যাকেট নদীতে ভাসিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ওই প্যাকেট থেকে অভিনব পদ্ধতিতে মোড়ানো ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এরপর ২৪ নভেম্বর গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির কৌশলগত দলগুলো মোতায়েন করা হয়। ভোরে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে টহল দল নৌকাটি ঘিরে ফেলে। তল্লাশিতে উদ্ধার হয় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। এতে একজনকে আটক করা সম্ভব হলেও নৌকায় থাকা আরও তিন পাচারকারী সাঁতরে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি টেকনাফ অঞ্চলে সব ধরনের অপরাধ দমনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। মাদক ও মানবপাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ২ বিজিবি অটল।”

আটক ব্যক্তি—মো. হাকিম আলী (৫৪), মংডুর মাংগালা এলাকার বাসিন্দা। পলাতকদের মধ্যে রয়েছেন মো. জালাল ওরফে লাল জালাল (২৫) এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তি। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এসএইচ
 

টেকনাফইয়াবা উদ্ধার

শেয়ার করুন: