শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচ থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের আওতায় জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় খননকাজ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটিতে ধাতব বস্তু দেখতে পান।

বিষয়টি তিনি অন্য শ্রমিকদের জানালে তারা পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করে।

আরও পড়ুন

লাকসামে পাঁচ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ড্রেন নির্মাণের জন্য খননকাজের সময় শ্রমিকেরা মাটির নিচে গুলির কার্তুজগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: