মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

৯০'র স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনের অন্যতম ছাত্র নেতা মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজি রায়হান উদ্দিন টুকুর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখা।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় মরহুমের রাজনৈতিক জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক জেলা আব্দুস সালাম বাদল,
যুবদলের মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সচিব প্রমূখ।
ভোরের আকাশ/ এনউব