শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আরিফুর রহমান আলো।

বক্তারা বলেন, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী ছিলেন। তিনি আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা।

বক্তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। তাঁর সুস্থতা ফিরে পাওয়াই দেশবাসীর সবচেয়ে বড় আশা। আজকের এই দোয়া অনুষ্ঠান প্রমাণ করে—বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা কখনও কমেনি। তিনি সুস্থ হয়ে উঠলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম, তৈয়েবুর রহমান তুহিন, শেখ রাজিবুল ইসলাম রাজীব, হাসান মাহমুদ বাচ্চু, মোখলেসুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব সম্রাট, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হেদায়েত কবি হৃদয়, সদস্য সচিব নাঈমুর রহমান, সাতক্ষীরা পৌর জাসাসের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বি, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী এবং সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইফুল্লাহ আল কাফি।

ভোরের আকাশ/এসএইচ

সাতক্ষীরাখালেদা জিয়াদোয়া মাহফিল

শেয়ার করুন: