শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবসায়ীর বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ব্যবসায়ী আব্দুল আলিম তার সুপারশপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

তিনি দাবি করেন, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরিদ ও বশির নামে দুই ব্যক্তি তাদের দলবল নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলা চালান।

অভিযোগে আব্দুল আলিম বলেন, পূর্ব গোয়ালচামট এলাকার মরহুম অহেদ ফকিরের সন্তান আব্দুল রাজ্জাক ফকিরের কাছ থেকে মরহুম আব্দুল হালিম ও মরহুম আলগীর শেখ জমি ক্রয় করেন। 

পরে বিভিন্ন সময় ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে খাইরুল জামাল মিরাজ জমিটি ক্রয় করেন এবং বাউন্ডারি নির্মাণ করেন। তবে অভিযুক্ত ফরিদ ও বশির সেই বাউন্ডারি ভেঙে ফেলেন। এ ঘটনায় পূর্বেও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরবর্তীতে পূবালী ব্যাংক লিমিটেড ফরিদপুর জেলা শাখার মাধ্যমে খাইরুল জামাল মিরাজ জমিটি আব্দুল আলিম মন্ডলের কাছে বিক্রি করেন বলে দাবি করেন তিনি। 

এরপর জমিতে ঘর নির্মাণে বাধা দিতে গেলে অভিযুক্তরা দলবল নিয়ে হামলা চালায়। অভিযোগে বলা হয়, তারা গরুর ঘর, খাসির ঘর, কাঁঠাল ও সজনে গাছ কেটে ফেলে এবং রাতের আঁধারে ঘর নির্মাণ করে।

আব্দুল আলিম আরও অভিযোগ করেন, পরে ফরিদ ও বশির তাদের লোকজন নিয়ে তার সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। 

আরও পড়ুন

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এ সময় তার ছেলে ও কর্মচারীদের মারধর করা হয়। হামলায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম।


 

বিচার-দাবিআব্দুল আলিম

শেয়ার করুন: