শিরোনাম
সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

মাদারগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল ইসলাম

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পেয়েছেন ৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী এস এম হুমায়ুন কবির বক্কর পেয়েছেন ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন পেয়েছেন ৩ ভোট। প্রেসক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম।

আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

এ ছাড়া পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান। নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থ বিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: