শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে মাদক বিরোধী ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাবেশ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জামালপুরে মাদক বিরোধী সমাবেশ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে শহরের মুসলিমাবাদ চৌরাস্তা মোড়ে জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

খুলনায় কলেজ ভবনের ছাদধস, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অনুষ্ঠানে মুসলিমাবাদ সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছাইয়েদুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সালামত, রুকুনুজ্জামান রুকন, সেতু সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

সমাবেশে ওয়ারেছ আলী মামুন, বলেন, মাদক মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। পরিবারকে ধ্বংস করে এবং অপরাধের দিকে ঠেলে দেয়। আর অন্যদিকে, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা অনলাইন জুয়ার অ্যাপগুলো যুবসমাজের পকেটের টাকা আর মানসিক শান্তি দুটোই কেড়ে নিচ্ছে। সহজেই বড়লোক হওয়ার লোভ দেখিয়ে তরুণদের ফাঁদে ফেলছে। আগে অপরাধ বা নেশা করার জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে আজ যেমন ভালো কিছু আমাদের হাতের মুঠোয়, ঠিক তেমনি ধ্বংসের উপাদানও আমাদের পকেটে চলে এসেছে। তাই আমাদের যেকোন মূল্যে সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া দূর করতে হবে।

ভোরের আকাশ/এম

জামালপুর

শেয়ার করুন: