শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচ টার সময় সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজারের সামনে ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মোঃ মাসুদ রানা'র স্ত্রী মোছাঃ সাথী আক্তার(৩০), মোঃ আবু তালেব খানের স্ত্রী মোছাঃ আজেদা বেগম (৪৪) ও মোঃ আব্দুল খালেক এর স্ত্রী মোছাঃ শারমিন আক্তার (৩১)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সাতটিকরী তালতলা বাজারের সামনে ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ তারা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় নিজ হেফাজতে রেখে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

সিরাজগঞ্জেফেন্সিডিলগ্রেফতার

শেয়ার করুন: