জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চেক ও গাছের চারা বিতরন

জামালপুর সদর উপজেলার নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়নরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় ৩২ লাখ ৫২ হাজার টাকার অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে জামালপুর সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও গাছের চারা বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ৯টি নিবন্ধিত বেসরকারি এতিমখানার জন্য মোট ৩২ লাখ ৫২ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করা হয়েছে।
এ অনুদানের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সার্বিক কল্যাণে সহায়তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম এবং জেলা ও সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তারা।
ভোরের আকাশ/ র.ই