শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইল জেলার আওতাধীন ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদী তীর প্রতিরক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ মে) বেলা ১১ টায় টাঙ্গাইল সদর উপজেলা করোটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর প্রতিরক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি'র ৩১ দফায় নদী ও খাল খননের  কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান বিএনপি সরকার ভিত্তিতে সারাদেশে খাল কোন কর্মসূচি শুরু করেছে। যে কোন কিছুর বিনিময়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

তিনি আরো বলেন, টাঙ্গাইলে ৪১ কোটি টাকা ব্যায়ে ৫২ কিলোমিটার নদী পুনঃ খননের কাজ করা শুরু করা হলো। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। 

এই নদী পুনঃখনন মাধ্যমে টাঙ্গাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ধলেশ্বরী ও লৌহজং নদীর দু'পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। যত প্রভাবশালী হোক নদীর দুই পাড়ে দখল হওয়া জায়গা উদ্ধার করা হবে। নদী ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। 

এ সময় অনুষ্ঠানে আারও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা প্রমুখ। 

আরও পড়ুন

নওগাঁয় মান্দায় ‘কাব্য কথন’ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২ কিলোমিটার নদীর পুনঃখনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে। এর পাশাপাশি, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ র.ই


 

খাল পুনঃখননসুলতান সালাউদ্দিন টুকু

শেয়ার করুন: