শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মান্দায় ‘কাব্য কথন’ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিল্পের প্রসারে ‘কাব্য কথন’ শীর্ষক এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আবৃত্তির নতুন শাখা চালুর লক্ষ্যে এ আয়োজন করা হয়। শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

কর্মশালায় বক্তারা প্রমিত বাংলা উচ্চারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভাষার সঠিক সৌন্দর্য রক্ষায় শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই। এটি কেবল আবৃত্তি শিল্পীদের জন্যই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে পডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবৃত্তি শিল্পীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে গাজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘বাংলা ভাষার গুরুত্ব ও সঠিক ব্যবহার সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই আগামী প্রজন্ম যেন প্রমিত উচ্চারণে কথা বলতে পারে এবং বাংলা সাহিত্যের রস আস্বাদন করতে পারে।’

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি করেন এবং প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন। কর্মশালায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই
 

কর্মশালা অনুষ্ঠিতআখতার জাহান সাথী

শেয়ার করুন: