শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং!

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে হাফিজার মিয়া (৫৫) সঙ্গে বড় ভাই কুদ্দুস মিয়ার (৬৫) জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এরই জেরে হাফিজারের সঙ্গে মারামারি করা জন্য এলাকায় মাইকিং করেছেন কুদ্দুস মিয়া।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে পলাশবাড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে মারামারির ঘোষণা দিয়েছেন বড় ভাই কদ্দুস মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের দুই ছেলে আব্দুল কদ্দুস মিয়া ও হাবিজার মিয়া। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে উভয়ে পক্ষে মারামারিও হয়েছে। বিষয়টি একাধিকবার বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রিকশায় একটি মাইক ভাড়া করে হাফিজার মিয়ার সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছের কুদ্দুস মিয়া। এদিকে অদ্ভুত এক মাইকপ্রজাচারের ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ছোট ভাই হাফিজার মিয়ার সঙ্গে আমার জমিজমা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এরই জেরে হাফিজার আমাকে কুপিয়ে মাথা ফেটে দিয়েছে। তাই আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করা জন্য মাইকিং করেছি।  

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

দুই ভাইগাইবান্ধামারামারি

শেয়ার করুন: