শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের কাহারোলে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মো. দুখু মিয়া (৩২), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. এজান, মৃত তেজাম আলীর ছেলে মো. জসিম (২৮) এবং সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাহাবুর (১৮)।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি বাজাজ ডিসকভার, একটি হিরো স্প্লেন্ডার প্লাস ও একটি এইচএফ ডিলাক্স রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখার পর সেগুলো বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কাহারোল থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ২১ আগস্ট ২০২৬।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/জেআ

দিনাজপুর

শেয়ার করুন: