শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মনজুর আলী (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজুর আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা যাওয়ার জন্য ওই গ্রামের ৬ জন একটি অটোভ্যানে করে পলাশবাড়ী বন্দরে আসছিলেন। এ সময় পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কোচের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোভ্যানের এক যাত্রী রাস্তায় ছিটকে পড়লে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক মনজুর আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের একটি দলের সহযোগিতায় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: