গাইবান্ধায় অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে রায়হান মিয়া (৬) নামের এক শিশু অটোবাইক চাপায় নিহত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আশুরা বেগম দম্পতির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়েম হুদা।
স্বজনরা জানায়, ওই সময় শিশু রায়হান মিয়া বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে মুদির দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। এসময় সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে একটি গরু দেখে ভয়ে সড়কে দিকে গেলে একটি অটোবাইক এসে ধাক্কা দেয় সেখানে পড়ে গেলে পেছনের চাকার নিচে পরে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
ভোরের আকাশ/জাআ