শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এ সভার আয়োজন করে গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখা।

সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।

এতে উপজেলার কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, উলুখোলা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিবন্ধিত চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ানদের মাধ্যমে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সরকারি নিয়মনীতি অনুসরণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।

তবে পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিকস ছাড়পত্র, টিআইএন, বিন সনদ, ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজি হেলথ) লাইসেন্স সংগ্রহ এবং নবায়নের ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান তাঁরা।

আরও পড়ুন

বস্তিবাসীদের জন্য পৃথক বাজেট ও স্থায়ী আবাসনের সুপারিশ

বক্তারা আরও বলেন, একজন চিকিৎসক রোগীকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করা হয়।

সভায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দ্রুত নতুন লাইসেন্স প্রদান ও বিদ্যমান লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: