পিআইবি মহাপরিচালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) রাতে তিনি খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে আসলে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম, এমইউজের নির্বাহী সদস্য ডিএম রেজা সোহাগ, রামিম চৌধুরী, এমইইজের সদস্য আব্দুল্লাহ আল মামুন রুবেল, হিরান্ময় সাগর, নুরুল আমিন নুর, উম্মে উমামা রাত্রি, মাসুদ আল হাসান, কাজি আতিক, খান আহসান উল আামিন, মোঃ হাবিব, শামীম হোসেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ খুলনার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি উদ্যোগে প্রশিক্ষণের অনুরোধ করেন।
এ সময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিক পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। খুলনার কর্মরত সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের জন্য পিআইবি উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন।
ভোরের আকাশ/এম