শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজার

ছাত্রদল নেতার গাড়িতে গুলি, রক্ষা পেলেন ছাত্রদল নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলি করা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। 

রোববার রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার বাজারসংলগ্ন এলাকায়, গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

পুলিশ জানায়, হামলার শিকার ব্যক্তি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন। তিনি একজন ব্যবসায়ী এবং শ্রীনিবাসদী গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেই তার ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির পাশে ছিলেন তার বন্ধু, মাহমুদপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।

যুবদল নেতা সাদেকুর রহমান জানান, দিনভর তারা মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা চালান। প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির একটি টিভি মনিটর মেরামত করে বাড়ির পথে রওনা দেন। তিনি বলেন, থানা থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক চলন্ত অবস্থায় আমাদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গাড়ি চলমান থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।

তিনি আরও জানান, হামলার এক মিনিটের মধ্যেই ওই সড়ক দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি অতিক্রম করে গেলেও আতঙ্কের কারণে তারা গাড়ি থেকে নামতে সাহস পাননি। ঘটনার পর অল্প দূরত্বে থাকা দলীয় নেতাকর্মীদের সহায়তায় গুলিবিদ্ধ গাড়িটি নিয়ে আড়াইহাজার থানায় যান তারা। সাদেকুর রহমান আরও জানান, হামলাকারী দুই যুবক ছিল। এ সময় তাদের কারোরই মাথায় হেলমেট ছিল না।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, হামলা ও গুলি চালানোর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই
 

ছাত্রদল নেতাআমির হোসেন

শেয়ার করুন: