খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক ৪

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে। অভিযানে খুলনার অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন ও মো. শাকিল এবং আশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা হতে আটক করা হয়।
এ সময় আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ১টি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত সকল সন্ত্রাসীর বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলার অভিযোগ পাওয়া যায়।
পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলা, মাদকসহ আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/আজাসা