শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরের চেয়ারম্যান পদে আলোচনায় বিএসসির এমডি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেকের নাম। 

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমান চেয়ারম্যানের কার্যক্রম নিয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ রয়েছে। এ কারণে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার দপ্তরেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় এসেছে কমোডর মাহমুদুল মালেকের নাম। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বিএসসি ধারাবাহিক সাফল্য অর্জন করেছে তাঁর নেতৃত্বে। দীর্ঘদিন লোকসান ও সীমাবদ্ধতায় থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিএসসি সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২৫০ কোটি টাকা মুনাফা অর্জন করে, যা প্রতিষ্ঠার পর গত ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। পরবর্তী ২০২৪-২০২৫ অর্থবছরে নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ৩০৬ কোটি টাকায়। রাষ্ট্রায়ত্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটিকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে কমোডর মালেক ২০২৪ সালের ডিসেম্বরে প্রধান উপদেষ্টার কাছে ৪৭৫ কোটি টাকা ফেরত দেন। পরে ২০২৬ সালের ১৪ জানুয়ারি আরও ২০৩ কোটি টাকার চেক হস্তান্তর করেন। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় এটি বিরল দৃষ্টান্ত।

শুধু আর্থিক খাতেই নয়, বহর সম্প্রসারণেও নতুন অগ্রগতি অর্জন করেছে বিএসসি। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে ৬৩ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি পণ্যবাহী জাহাজ সংগ্রহ করেছে। পাশাপাশি সরকারি অর্থায়নে দুটি মাঝারি আকারের তেলবাহী জাহাজ এবং আরও একটি পণ্যবাহী জাহাজ সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর ২৪তম দীর্ঘমেয়াদি কোর্স ও ৮৯-বি ব্যাচের কর্মকর্তা কমোডর মাহমুদুল মালেক কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি যুদ্ধজাহাজের অধিনায়ক, নৌ সদর দপ্তরের পরিচালক এবং সাবমেরিন কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন প্রথমবারের মতো বিদেশি সহায়তা ছাড়াই সফলভাবে সমুদ্রে পরিচালিত ও ডুব সক্ষমতা অর্জন করে।

পেশাগত প্রশিক্ষণ ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। তিনি যুক্তরাষ্ট্রের নৌ যুদ্ধ কলেজ, পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ বিষয়ক কোর্সে প্রথম স্থান অর্জন করে “সেরা কৃতিত্বপূর্ণ স্নাতক” হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, সৎ নেতৃত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের কারণে কমোডর মাহমুদুল মালেক একজন সফল ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের বিশ্বাস, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে বিএসসি ও দেশের সামুদ্রিক খাত আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন

শেরপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা-কর্মচারীও নতুন চেয়ারম্যান হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অল্প কয়েক বছরের ব্যবধানে দুর্বল একটি প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার যে সক্ষমতা তিনি দেখিয়েছেন, তা স্বাধীনতার পর অন্য কোনো ব্যবস্থাপনা পরিচালক দেখাতে পারেননি।

ভোরের আকাশ/ র.ই


 

বাংলাদেশ শিপিং কর্পোরেশনমাহমুদুল মালেক

শেয়ার করুন: