শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

জামালপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড-শো

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'  এই প্রতিপাদ্যে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের ফৌজদারি মোড়ে চালক ও সাধারণ যাত্রীদের সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয় এক রোড-শো। সেখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় রোড-শো। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, সেই দেশ তত দ্রুত উন্নত হবে। আর সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যদি অনিরাপদ না হয়, সেটা আমাদের জন্য খুবই ভয়ানক হবে।

তিনি আরও বলেন, নিরাপদ সড়কের ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব আছে। শুধুমাত্র এক পক্ষকে দায়ী করে নিরাপদ সড়ক করা সম্ভব না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, বিশেষ করে যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়া।

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এলজিইডি'র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হারুন অর রশিদ, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: