শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘিওরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাসিম ভুইয়া গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘিওরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাসিম ভুইয়া গ্রেপ্তার
ঘিওরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাসিম ভুইয়া গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার অভিযোগে আলোচিত নাসিম ভুইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নাসিম ভুইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভুইয়ার ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্রিফিংয়ে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাসিম ভুইয়ার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

এর আগে গত সোমবার রাত নয়টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় 'মানিক কম্পিউটার'-এর মালিক আলী আজম মানিককে প্রকাশ্যে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করেন নাসিম ভুইয়া।  পরদিন ভুক্তভোগী মানিক ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তারমানিকগঞ্জ

শেয়ার করুন: