রাজবাড়ী ডিবি পুলিশ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত ২৬ জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম থেকে মোঃ ফজলুল হক ওরফে ফজল এর বসতবাড়ী তল্লাশি করে ৮শত পিস অবৈধ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ ফজলের শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের উপর ড্রয়ার থেকে উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোঃ ফজলুল হক ওরফে ফজলকে গ্রেফতার করে। তার পিতার নাম- মরহুম আঃ আজিজ মুন্সি।
রাজবাড়ী ডিবি পুলিশের এসআই মোঃ ওহিদুল হাসান বাদী হয়ে পাংশা থানায় ফজলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে। সোমবার রাজবাড়ী কোর্টে আসামী কে চালান দেওয়া হয়। বিজ্ঞ আদালত আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মফিজুল ইসলাম জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অস্ত্রধারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য- রাজবাড়ী ডিবি পুলিশ চলতি বছর জেলায় রেকর্ড পরিমান অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে।
ভোরের আকাশ/এনউব