শিরোনাম
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণামাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ অস্ত্রসহ ফের গ্রেফতার

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ অস্ত্রসহ ফের গ্রেফতার
কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ অস্ত্রসহ ফের গ্রেফতার

জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্রসহ গ্রেফতার হয়েছে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন।

সোমবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনীর একটি টিম।

গ্রেফতার সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় সাজ্জাদের নাম রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকার অভিযান চালানো করা হয়। এসময় দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছে চারটি ধারালো দা, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি, গ্রিল কাটার কাচি একটি, ৫টি সিজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছেন। ফের অপরাধে জড়িয়ে পড়ে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

চিহ্নিত সন্ত্রাসীঅস্ত্রসহ গ্রেফতার

শেয়ার করুন: