শিরোনাম
ইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দামরাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দামরাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়াজাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হওয়ার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হওয়ার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মধ্য স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সানচেজ বলেন, ‘পুরো স্পেন শোকাহত।’ তিনি আরো বলেন, একই বছরে স্পেনের মতো একটি দেশে এ ধরনের দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

টাইমস অব ওমান জানায়, বুধবারের (২৮ অক্টোবর) প্রাণঘাতী দ্রুতগতির ট্রেন দুর্ঘটনার জেরে স্পেন সরকারের পদত্যাগের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়।

স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো পরিবহন মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভের আয়োজন করে। এতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ অংশ নেয়।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

বুধবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এ বিক্ষোভ হয়। ওই দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে প্রায় ৫০ জন।

স্পেনের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, স্পেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর পতাকাগুলো অর্ধনমিত করা হয়।

এর আগে আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উর্দা শহরের কাছে দুর্ঘটনাস্থলে গিয়ে তিনি তিন দিনের শোক ঘোষণার সিদ্ধান্ত জানান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবারের এ দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। ২০১৩ সালের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

আঞ্চলিক জরুরি সেবাদানকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, বুধবারের দুর্ঘটনার পর কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে অন্তত ১০৭ জন ভর্তি রয়েছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের উর্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের মধ্যে চলাচলকারী দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। সরকারি সংস্থা রেনফের পরিচালিত একটি ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর পরিচালিত আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। রেললাইনের সামনে থেমে থাকা ইরিওর ট্রেনটির পেছনে ধাক্কা দেয় রেনফের ট্রেনটি।

আরও পড়ুন

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

বুধবার সকাল ৯টার কিছু পর টলেডো শহরের কাছে মোরা ও অর্গাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ট্রেনে প্রায় ৫৪০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০০ জনের বেশি মানুষ।

ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবারের জন্য নির্ধারিত স্পেনের ফুটবল কাপের ২০টিরও বেশি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ভোরের আকাশ/ইউএম

স্পেনশোক

শেয়ার করুন: