শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

নকলায় বিএনপির অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নকলায় বিএনপির অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
নকলায় বিএনপির অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

শেরপুর জেলার  নকলা উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের আদমপুরে ৩নং ওয়ার্ডে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। 
বুধবার (১১ জুন)  দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নকলা থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার মধ্যরাতে নকলার গনপদ্দি ইউনিয়নের আদমপুরে ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অজ্ঞাত সন্ত্রাসী ও দূর্বৃত্তরা হামলা চালিয়ে অন্তত ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় অফিস ভাংচুর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একইসাথে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছবি কুপিয়ে কেটে ফেলে। ধারণা করা হচ্ছে বিএনপি বিরোধী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বিচার দাবী করেছেন, গনপদ্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিংকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম শফিসহ নেতৃবৃন্দ। 
১২ জুন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও ওসি তদন্ত আবুল কাশেমসহ নকলা থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: