চাটমোহরে ‘এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচি

পাবনার চাটমোহরে ‘ক্লেমন এক লক্ষ্যে এক লাখ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সেন্ট রিটাস স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ এবং চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে মোট ১ হাজার ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের জন্য দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তরের প্রতিনিধি পবিত্র তালুকদার, সাংবাদিক শামীম হাসান মিলন, আব্দুল লতিফ রঞ্জু, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন, খাদেমুল হকসহ অনেকে।
ভোরের আকাশ/সু.পা