শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় জেলা পরিষদ প্রশাসকের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন: দাপ্তরিক সকল কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। নাগরিক সুবিধা বৃদ্ধিতে কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। 

মতবিনিময় সভায় কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকার এবং রবীন্দ্র লালন উদ্যানের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা পরিষদের সকল কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি একটি আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও টিমওয়ার্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভোরের আকাশ/ র.ই

 

 


 

মতবিনিময় সভাঅধ্যক্ষ সোহরাব উদ্দিন

শেয়ার করুন: