শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

শার্শায় অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য এক লাখ বিশ হাজার টাকা জরিমানা

শার্শা (বেনাপোল) প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শার্শায় অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য এক লাখ বিশ হাজার টাকা জরিমানা
শার্শায় অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য এক লাখ বিশ হাজার টাকা জরিমানা

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এর অভিযোগে ১,২০,০০০ হাজার টাকা জরিমানা ও ফারুক হোসেন (৩৪)  নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার সময় শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম জেল দেন উপজেলা ভুমি সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো: শওকাত মেহেদী সেতু।

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সেতু জানায়, একটি কুচক্রী মহল অধিক আয়ের জন্য অবৈধ ভাবে উপজেলার নিজামপুর ও লক্ষনপুর  ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া  ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করছিল। তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১টি ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মোট তিনটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে বিনাশ্রম ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: